• লিড নিউজ
  • জাতীয়

‎বিদ্যুৎ-জ্বালানি খাতে ন্যূনতম কাজ করেনি বিগত সরকার: জ্বালানিমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ উন্নয়নের গল্প শোনালেও বিদ্যুৎ ও জ্বালানী খাত নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকার ন্যূনতম কোনো কাজ করেনি। বরং প্রাইভেট সেক্টর ও বিদেশি নির্ভরতা বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
‎
‎আজ রোববার (১ নভেম্বর) সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
‎
‎মন্ত্রী বলেন, ‘বিগত সরকারের ব্যর্থতার কারণেই বর্তমান সরকারকে বিদ্যুতের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পর থেকেই সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধিতে কাজ করছে।’
‎
‎ইকবাল হাসান মাহমুদ মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার সৌর বিদ্যুতের ব্যবহারে জনগণকে আগ্রহী করতে প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজ বাসায় সোলার ব্যবহার করছেন।’
‎
‎এসময় সংবাদ সম্মেলনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, এ বছর গ্রীষ্মে লোডশেডিংয়ের কারণে দেশবাসীর জন্য কষ্ট হয়েছে তা যেন আগামী বছর না হয় সেজন্য সোলারের ব্যবহার বৃদ্ধি করতে হবে।
‎
‎সংবাদ সম্মেলনে জানানো হয় সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ইডকল যৌথ উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী ৩ ও ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। আগামী ৩ নভেম্বর এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্য (০)





image

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর

১

নিউজ ডেস্কঃ  সবুজ জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উ...

image

অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির

২

নিউজ ডেস্কঃ অন্য দেশ বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে না ...

image

নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: ডা. ...

৩

‎নিউজ ডেস্ক: রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দ...

image

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সর্বশেষ অবস্থা পর্যালোচন...

৪

নিউজ ডেস্কঃ  রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গত...

image

এএমআইয়ে যোগদান বাংলাদেশের

৫

নিউজ ডেস্কঃ হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং সমু...

  • company_logo