• খেলাধুলা

‎‘বিশ্বকাপের’ ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে কঠিন সমীকরণ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎স্পোর্টস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় বড় পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয় এবং ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়ের পর তালিকার ওপরের তিন ও নিচের ছয় দলের মধ্যে ব্যবধান বেড়েছে।

‎অস্ট্রেলিয়ার হারের পর নিউজিল্যান্ড তালিকার শীর্ষে উঠে এসেছে। অস্ট্রেলিয়া শীর্ষ দুইয়ের বাইরে চলে গেছে। কেপ টাউনে জিতে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে উঠেছে। ২০২৫-২৭ চক্রে তাদের পয়েন্ট শতাংশ (পিসিটি) ৭১.৪৩।
‎
‎এদিকে বাংলাদেশ এই তালিকার চার থেকে পাঁচে নেমে গেছে। তাদের পয়েন্ট এখন ৭ ম্যাচ শেষে ৪০। পয়েন্টের হার ৪৭.৬২। এই চক্রে বাংলাদেশের সামনে খেলা বাকি আছে ৫টি। এখনও কাগজে কলমে দলটির ফাইনালের আশা টিকে আছে। তবে সেজন্য দলকে মেলাতে হবে কঠিন এক সমীকরণ।
‎
‎বাংলাদেশের বাকি পাঁচ ম্যাচ হচ্ছে— ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি (হোমে), দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি (অ্যাওয়ে) ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি (হোমে)। এই পাঁচ ম্যাচের সবকটি জিততে হবে দলকে। সেক্ষেত্রে ৬৫ শতাংশ পেরোবে দলের পয়েন্টের হার। একটি ম্যাচও হেরে বসলে তাদের পয়েন্ট নেমে আসবে ৬১ শতাংশে। সেটা শীর্ষ দুইয়ে থাকার জন্য যথেষ্ট হবে না মোটেও।
‎
‎কাগজে কলমে সম্ভব হলেও কাজটা কতটা কঠিন তা সূচি দেখলেই পরিষ্কার হয়ে যায়। সমীকরণ মেলাতে হলে দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করতে হবে, যেখানে ইতিহাসে কখনোই দক্ষিণ আফ্রিকায় টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তার ওপর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে হবে, তার আগে ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়ে সিরিজ ড্র করতে হবে।
‎
‎সমীকরণটা কঠিন, তবে অসম্ভব নয়। বাংলাদেশ সে পথে কতদূর এগোতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য (০)





image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

২

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৩

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৪

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

image

‎দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

৫

‎নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

  • company_logo