• জাতীয়

ওসমানী মেডিক্যালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সিলেটে সাংবাদিকদের মানববন্ধন

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ  সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত সাংবাদিকদের পক্ষে সিলেটের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে মানববন্ধন করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িত ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী এবং রোগীর আত্মীয় স্বজনরা এসকল ইন্টার্ন চিকিৎসকদের কাছে জিম্মি হতে হয়।রোগী ও রোগীর স্বজনদের ইন্টার্ন চিকিৎসকরা মারধর করেছেন সেই ঘটনায় সেখানে সংবাদ সংগ্রহ করতে যায় দুই সাংবাদিক রেজা রুবেল ও নিবেন্দু তালুকদার।
এসময় ইন্টার্ন চিকিৎসকরা সাংবাদিকদের উপর হামলা চালায়।ওসমানী মেডিক্যাল সিলেটবাসীর সম্পদ।
এখানে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অতীতে ইন্টার্ন চিকিৎসকদের বিভিন্ন আন্দোলনের সময় সাংবাদিকেরা তাদের পক্ষে সংবাদ প্রকাশ করেছেন। অথচ এবার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সেই চিকিৎসকদের হাতেই সাংবাদিকদের রক্তাক্ত হতে হয়েছে। একই সঙ্গে চিকিৎসাসেবা ব্যাহত করে রোগীদের জিম্মি করার সংস্কৃতিও বন্ধ করতে হবে।

সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। বক্তারা অভিযোগ করেন, ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। অন্যথায় হাসপাতালটির প্রতি সাধারণ মানুষের আস্থা আরও কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন।

ইন্টার্ন চিকিৎসকদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ড
বন্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। হামলার ঘটনায় কোনো আপসকামী সমাধান মেনে নেওয়া হবেনা বলে জানান বক্তারা।

কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা, সম্মান রক্ষা ও সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে শিগগিরই বৈঠক করে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে জানান সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর।

সমাবেশে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য লিয়াকত শাহ ফরিদী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি মো. মাহবুবুর রহমান রিপন, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবীর লিটন এবং সিলেট অনলাইন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি,সিলেট গণঅধিকার পরিষদ নেতা তোফায়েল আহমদ।

সমাবেশে সংহতি জানিয়ে একাত্মতা প্রকাশ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ,সিলেটের বিভিন্ন উপজেলা প্রেস ক্লাব ও সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নেতৃবৃন্দ। এ ছাড়া বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি,প্রবীণ রাজনীতিবিদ এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, গত বুধবার রাত ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় গুরুতর আহত হন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল ও অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ২৪-এর নিজস্ব প্রতিবেদক নিবেন্দু তালুকদার। তাঁরা দুজনই সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য।

মন্তব্য (০)





image

‎বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক...

১

‎নিউজ ডেস্কঃ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাস...

image

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

২

নিউজ ডেস্কঃ  লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমা...

image

‎১০ মাস পর পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন, তবে চলছে না...

৩

নিউজ ডেস্কঃ দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্...

image

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অ...

৪

নিউজ ডেস্কঃ রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম ও বিডিআর হত্...

image

‎মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যো...

৫

‎নিউজ ডেস্কঃ কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব...

  • company_logo