• লিড নিউজ
  • শিক্ষা

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়: ববি হাজ্জাজ

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রচলিত পাঠ্যবইয়ের পাশাপাশি কারিকুলামভিত্তিক লার্নিং টয় বা শিক্ষণীয় খেলনা যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

‎তিনি বলেন, শ্রেণিকক্ষে খেলাধুলার মাধ্যমে আনন্দের সঙ্গে পাঠ গ্রহণের সুযোগ তৈরি এবং শিশুদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
‎
‎আজ শনিবার রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে আয়োজিত ‘মেধা ও সৃজন উৎসব-২০২৬’-এর সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন শ্রেণিকক্ষে খেলতে খেলতে শিখতে পারে, সে ধরনের পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে শ্রেণিকক্ষগুলোতে খেলাধুলার উপযোগী জায়গা রাখার পাশাপাশি পাঠ্যবইয়ের মতো কারিকুলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন শিক্ষণীয় খেলনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এসব খেলনার মাধ্যমে শিক্ষকেরা শিক্ষার্থীদের আরও সহজ ও আনন্দময় উপায়ে পাঠদান করতে পারবেন।
‎
‎তিনি বলেন, শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি বিবেচনায় খেলাধুলার সুযোগ বাড়ানোর পাশাপাশি ফুটবল, ক্রিকেট, মার্শাল আর্ট, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে গান, কবিতা, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ উৎসাহিত করা হবে।
‎
‎গণিত ও বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য গণিত অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াডের মতো আয়োজন আরও বিস্তৃত করা হবে। ভবিষ্যতে রোবোটিক্স, প্রোগ্রামিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন প্রতিযোগিতাও আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি হবে।
‎
‎শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের হাতেই ভবিষ্যতের বাংলাদেশ। তোমাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণের সক্ষমতা যেন তোমাদের হাতে থাকে, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। সামনে তোমাদের জন্য অনেক সুযোগ অপেক্ষা করছে।
‎
‎অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী।
‎
‎মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে মিরপুর ও পল্লবী থানার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

১

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...

image

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক ...

২

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

image

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই:...

৩

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছে...

image

শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে চায় সরকার: শি...

৪

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শিক্ষার নতুন প...

image

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

৫

নিউজ ডেস্কঃ সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা...

  • company_logo