• জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বললেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত ‘জুলাই সনদ’-এর কোনো সরাসরি আইনি ভিত্তি নেই। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব কোনো আইনি ভিত্তির চেয়েও অনেক বেশি।

রাজধানীর শেরেবাংলা নগরের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আজ শনিবার গণতান্ত্রিক অভিযাত্রা সিরিজ সেমিনারের ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক পর্বে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইন্টেরিম গভর্নমেন্টের (অন্তর্বর্তীকালীন সরকার) সময় যে জুলাই জাতীয় সনদ প্রণীত হলো, তার কি কোনো আইনি ভিত্তি আছে? নাই। কিন্তু এই রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চেয়েও বেশি।’

সনদটির আইনি স্বীকৃতির প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, যখন প্রশ্ন উঠেছিল জনগণ এটি চায় কি চায় না এবং জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিকে এসে এর আইনি ভিত্তি দেওয়া নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল, তখন বিষয়টি একটি চূড়ান্ত সিদ্ধান্তে নিয়ে আসার প্রয়োজন দেখা দেয়।

সালাহউদ্দিন আহমদ আরো জানান, সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সে সময় নানা ধরনের আলোচনা হয়েছিল। তিনি বলেন, আমরা তখনও বলেছিলাম আমরা সুপ্রিম কোর্টের কাছে যাই। কিন্তু কেউ আর রাজি হলো না। পরবর্তীতে সুপ্রিম কোর্টের সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করা হলে তারাও এই দায়িত্ব নিতে চায়নি। আদালত থেকে বলা হয়েছিল-এটি একটি রাজনৈতিক বিষয়, আপনারাই রাজনৈতিকভাবে এর সমাধান করুন।

মন্তব্য (০)





image

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর

১

নিউজ ডেস্কঃ  সবুজ জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উ...

image

অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির

২

নিউজ ডেস্কঃ অন্য দেশ বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে না ...

image

নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: ডা. ...

৩

‎নিউজ ডেস্ক: রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দ...

image

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সর্বশেষ অবস্থা পর্যালোচন...

৪

নিউজ ডেস্কঃ  রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গত...

image

এএমআইয়ে যোগদান বাংলাদেশের

৫

নিউজ ডেস্কঃ হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া এবং সমু...

  • company_logo