• লিড নিউজ
  • শিক্ষা

এইচএসসির ফল প্রকাশ আজ: কমতে পারে পাসের হার ও জিপিএ-৫

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্ক : এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শনিবার। এবার পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫—দুটিই গত বছরের তুলনায় কমতে পারে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, এবার পাসের হার ও সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা— দুটিই গত বছরের চেয়ে কম হতে পারে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য বাড়তি সময় ও পরিশ্রম করতে হয়েছে। বড় সিলেবাসের কারণে অনেক শিক্ষার্থী চাপের মুখে পড়ে। পাশাপাশি গতানুগতিক প্রশ্নের বাইরে অভিন্ন ও মানসম্মত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় অনেকের ফলাফলে এর প্রভাব পড়তে পারে।

এ ছাড়া খাতা মূল্যায়নে বাড়তি নম্বর দেওয়ার পরিবর্তে যথাযথ মূল্যায়ন পদ্ধতি অনুসরণ এবং পরীক্ষা কেন্দ্রে কড়াকড়ির কারণেও পাসের হার কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ার পেছনে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশও একটি কারণ হতে পারে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর এসব শিক্ষার্থী কলেজে ভর্তি হয়। ওই সময় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা বিরাজ করছিল। এর প্রভাবে অনেক শিক্ষার্থী কলেজবিমুখ হয়ে পড়ে। পাশাপাশি নিয়মিত ক্লাস ও পড়াশোনার প্রতিও কারও কারও অনীহা তৈরি হয়। এসব বিষয়ও এবারের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা।

মন্তব্য (০)





image

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর...

১

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও ...

image

‎এইচএসসির সাপ্লিমেন্টারির ফরম পূরণ ও পরীক্ষার তারিখ ঘোষণা

২

‎নিউজ ডেস্কঃ এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষ...

image

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়: ববি...

৩

‎নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রচলি...

image

বোর্ডের ফল বিপর্যয়ের মধ্যেও রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জ...

৪

 নিউজ ডেস্ক : রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্...

image

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, এ...

৫

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা ...

  • company_logo