• আন্তর্জাতিক

খামেনির কাছে পারমাণবিক বোমা তৈরির অনুমতি চান ইরানি এমপি

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক :  ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে পারমাণবিক বোমা তৈরির অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির এমপি মাহমুদ নাবাভিয়ান।

শুক্রবার (৩০ অক্টোবর) আল জাজিরার খবরে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাবাভিয়ান এ আহ্বান জানান।

এমপি জানান, কোম শহরে এক সমাবেশে তিনি এ প্রস্তাব উত্থাপন করেছেন। এ সময় উপস্থিত জনতার কাছ থেকে প্রস্তাবটির পক্ষে সমর্থনসূচক প্রতিক্রিয়া পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

ইরানের কয়েকজন সংসদ সদস্যের পক্ষ থেকে দেশটির দীর্ঘদিনের পারমাণবিক অস্ত্রবিরোধী অবস্থান পুনর্বিবেচনার দাবি জোরালো হওয়ার মধ্যে তার এ বক্তব্য সামনে এলো।

 

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করে ধর্মীয় ফতোয়া জারি করেছিলেন। অন্যদিকে তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

তবে গত সেপ্টেম্বরে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি বলেছিলেন, পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের ওই ধর্মীয় নির্দেশের প্রতি তেহরান এখনো প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

তবে ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, ‘কিন্তু ভবিষ্যতে কী ঘটবে, তা আমরা জানি না।’

 

মন্তব্য (০)





  • company_logo