• লিড নিউজ
  • জাতীয়

‎ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে অনিয়মের প্রমাণ পায়নি ইসি: সিইসি ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে নিয়ে বিরোধীদল থেকে যেসব অভিযোগ আনা হয়েছে, সেবিষয়ে খোঁজখবর নিয়েছে নির্বাচন কমিশন। এপর্যন্ত ভোটের পরিবেশ নষ্ট হয় এরকম কোনো প্রমাণ পায়নি ইসি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
‎
‎আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে ঠাকুরগাঁও উপ-নির্বাচনের ডিজিটাল মনিটরিং ব্যবস্থা তদারকি করতে আসেন সিইসিসহ চার কমিশনার ও ইসি সচিব।
‎
‎তদারকি শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গ ভোটার সংখ্যা বাড়বে।’
‎
‎এসময় তিনি আরও বলেন, ‘বিভিন্ন বাহিনীর টহল নির্বাচন ভবন থেকেই ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে তদারকি করা হচ্ছে। ঠাকুরগাঁও উপনির্বাচনে সব রকমের প্রস্তুতি নিয়া হয়েছে। আর ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।’
‎
‎তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সবকিছু জনগণের কাছে দৃশ্যমান করতে চায়। প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই নিরপেক্ষ থেকে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে কাজ করা হচ্ছে।
‎
‎এসময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটের যুদ্ধকে উৎসবে পরিণত করে ভালো নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চায় নির্বাচন কমিশন।’

মন্তব্য (০)





image

‎বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যা...

১

নিউজ ডেস্কঃ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে ...

image

শেখ হাসিনার ফেরা কি সম্ভব হবে? যা বললেন অধ্যাপক সলিমুল্লা...

২

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ...

image

কপ-৩১ (COP31) সম্মেলনে ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে ঢ...

৩

নিউজ ডেস্ক: আন্টালিয়া, ১৩ নভেম্বর ২০২৬ – তুরস্কের আন্...

image

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর

৪

নিউজ ডেস্কঃ  সবুজ জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উ...

image

অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির

৫

নিউজ ডেস্কঃ অন্য দেশ বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে না ...

  • company_logo