• খেলাধুলা

বিশ্বকাপে এক দিনে বাংলাদেশের দুই জয়

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :  ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ এন্ড ফ্যাস্টিভালে বাংলাদেশ আজ দুই জয় পেয়েছে। আজ সকালে আজারবাইজানে বাংলাদেশ সিশেলসের বিপক্ষে আর বিকেলে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে জয়লাভ করে। 

সকালে সিলেশসের বিপক্ষে বাংলাদেশ গোল করে লিড নেয়। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে সিলেশস সমতা আনে। পরবর্তীতে টাইব্রেকারে বাংলাদেশ চার গোল করে। বিপরীতে সিলেশস দুই গোল করলে বাংলাদেশ জয়লাভ করে। বাংলাদেশের গোলরক্ষক শ্রীনাথ হালদার দুটি গোল সেভ করেন।

সিলেশসকে হারানোয় বাংলাদেশের খেলা পড়ে সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচেও নির্ধারিত সময়ে স্কোরলাইন ১-১ ছিল। টাইব্রেকারে বাংলাদেশ ৪-৩ গোলে সিঙ্গাপুরকে পরাজিত করে।

ফিফা প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৫ পর্যায়ে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করছে। ১৮৯ দেশ ৩২ গ্রুপে খেলছে। বাংলাদেশের 'সি' গ্রুপে ছয় দল ছিল। ছয় দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম। 

বাংলাদেশ এখন অন্য ৩২ গ্রুপে পঞ্চম স্থানে থাকা দলগুলোর সঙ্গে খেলছে। সিলেশস ও সিঙ্গাপুরকে হারিয়ে বাংলাদেশ এখন কোয়ার্টারে উঠেছে। গ্রুপের অবস্থান অনুযায়ী সমঅবস্থানে থাকা ৩২ দলের মধ্যে নক আউট ভিত্তিক খেলা হচ্ছে। এভাবে ৬ চ্যাম্পিয়ন দল বের করবে ফিফা।

 

মন্তব্য (০)





image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

২

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৩

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৪

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

image

‎দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

৫

‎নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

  • company_logo