• জাতীয়

রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
‎
‎বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারে সামনে থেকে অভিযান শুরু হয়।
‎
‎এসময়, শপিং সেন্টারের বাইরে চার পাশে অবৈধভাবে পরিচালিত দোকানপাট উচ্ছেদ ও নকশা বহির্ভূত বর্ধিত অংশ ভেঙ্গে ফেলা হয়। একইসঙ্গে হানিফ ফ্লাইওভারের নিচের অংশ দখল করে বসানো ভ্রাম্যমাণ দোকানপাটও গুঁড়িয়ে দেয় সিটি করপোরেশন।

‎অবশ্য অভিযানের খবর আগেই চাউর হওয়ায় নিজেদের দোকানপাট সরিয়ে নেয় দোকানীরা। এর আগে বেশ কয়েক দফায় উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হলেও আবারও পুরনো চেহারায় ফেরে ফুটপাত।
‎
‎সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পথচারীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

‎বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যা...

১

নিউজ ডেস্কঃ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে ...

image

শেখ হাসিনার ফেরা কি সম্ভব হবে? যা বললেন অধ্যাপক সলিমুল্লা...

২

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ...

image

কপ-৩১ (COP31) সম্মেলনে ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে ঢ...

৩

নিউজ ডেস্ক: আন্টালিয়া, ১৩ নভেম্বর ২০২৬ – তুরস্কের আন্...

image

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর

৪

নিউজ ডেস্কঃ  সবুজ জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উ...

image

অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির

৫

নিউজ ডেস্কঃ অন্য দেশ বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে না ...

  • company_logo