• আন্তর্জাতিক

আমি যখন চাইব, তখন ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি যখন চাইব, তখন ইরান যুদ্ধ শেষ হবে।

বুধবার (২৮ অক্টোবর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি চাইলেই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হতে পারে। তবে যুদ্ধ বন্ধের আগে তেহরানকে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।

টেক্সাসের লাবকে এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ কথা বলেন।

তিনি বলেন, ‘কেউ একজন আমাকে আগে জিজ্ঞাসা করেছিলেন, ইরানের যুদ্ধ কবে শেষ হবে? আমি বলেছি, আমি যখন চাইব, তখনই যুদ্ধ শেষ হবে।’

ট্রাম্প আরও বলেন, যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে। তবে তা ‘যথাযথভাবে’ শেষ করতে হবে। এ জন্য ইরানকে স্পষ্ট ঘোষণা দিতে হবে যে দেশটি কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না।

মন্তব্য (০)





  • company_logo