• জাতীয়

টাকার অভাবে কেউ যেন চিকিৎসাবঞ্চিত না হন: রাষ্ট্রপতি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বাস্তবসম্মত পরিকল্পনা, দক্ষ জনবল, জবাবদিহি ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে চিকিৎসকদের সেবার মান বাড়ানো, রোগীদের আস্থা অর্জন এবং চিকিৎসাবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর আবু সাঈদ কনভেনশন সেন্টারে বিএসসিআরএস সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

তিনি বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো ব্যক্তি যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

চিকিৎসাসেবায় রোগীদের প্রতি মানবিক আচরণের ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, রোগী ও তার স্বজনদের কাছে চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো সহজ ভাষায় ব্যাখ্যা করতে হবে। পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং দরিদ্র রোগীদের প্রতি বিশেষ সহমর্মিতা দেখানো জরুরি।

রাষ্ট্রপতি আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের অনেক রোগী বিদেশে যেতে বাধ্য হন। এতে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে চলে যায়। এ প্রবণতা কমাতে দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা, আধুনিক প্রযুক্তি, দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো কাটিয়ে উঠতে পরিকল্পিত উদ্যোগের পাশাপাশি দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধ, সেবার মান উন্নয়ন এবং বরাদ্দ করা অর্থের যথাযথ ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

মন্তব্য (০)





image

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থ...

১

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দেশটির ব...

image

সরকার ক্রসফায়ার চায় না, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্...

২

নিউজ ডেস্ক : ‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শ...

image

১৫০ কিমি গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কতটা প্র...

৩

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্...

image

আব্বাসউদ্দীনের অমর সৃষ্টিকে সংরক্ষণ ও লোকসংস্কৃতির বিকাশে...

৪

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে  কিংবদন্...

image

৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, যা আছে খসড়ায়

৫

নিউজ ডেস্ক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৮০ সা...

  • company_logo