• লিড নিউজ
  • জাতীয়

‎ক্রসফায়ারে সমর্থন নেই, আইজিপির বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না সরকার। আইজিপির বক্তব্যের বিষয়ে দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। তবে, আইজিপি তার বক্তব্য থেকে সরে এসেছেন।

‎মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
‎
‎এ সময় ডা. জাহেদ উর রহমান মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ইস্যুতে বলেন, মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড দুঃখজনক। মরদেহ নিয়ে এমন আচরণ কেউ পছন্দ করেনি।
‎
‎এদিকে, গতকাল সোমবার রংপুরে ধর্মীয় অবমাননার অভিযোগে এক যুবকের বাড়িতে ভাঙচুরের ঘটনায় তথ্য উপদেষ্টাও নিয়ে কথা বলেন তিনি। এ বিষয়ে বলেছেন, দেশে উগ্রদের আষ্ফালন রয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এমন অপরাধ করবে, বর্তমান সরকারের আমলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎ভার্চুয়াল সম্মেলনে শেখ হাসিনার অংশ নেওয়ার ইস্যুতে তথ্য উপদেষ্টা বলেন, ভারত থেকে শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে পছন্দ করছে না বাংলাদেশ। তার বিষয়ে সরকারের মনোভাব আগের মতোই আছে।
‎
‎সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীদলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের যেসব পয়েন্টে নোট অব ডিসেন্ট আছে, সেগুলো নিয়েও কাজ করবে সরকার।

মন্তব্য (০)





image

‎বিদেশি বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যা...

১

নিউজ ডেস্কঃ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে ...

image

শেখ হাসিনার ফেরা কি সম্ভব হবে? যা বললেন অধ্যাপক সলিমুল্লা...

২

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ...

image

কপ-৩১ (COP31) সম্মেলনে ইসোয়াতিনির প্রধানমন্ত্রীর সঙ্গে ঢ...

৩

নিউজ ডেস্ক: আন্টালিয়া, ১৩ নভেম্বর ২০২৬ – তুরস্কের আন্...

image

সবুজ জ্বালানিতে রূপান্তরে অর্থায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর

৪

নিউজ ডেস্কঃ  সবুজ জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করতে উ...

image

অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির

৫

নিউজ ডেস্কঃ অন্য দেশ বরাদ্দ করা হজের কোটা পূরণ করতে না ...

  • company_logo