ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন (৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার) বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান। এই বিনিয়োগ অটোমোবাইল, উৎপাদনমুখী শিল্প এবং জ্বালানি খাতের উন্নয়নে কাজে লাগানো হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন টোকিও সফরের সময় যৌথ বিবৃতিতে এ নিয়ে ঘোষণা আসতে পারে। জাপানি সংবাদপত্র নিক্কেই এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরের কথা রয়েছে তারেক রহমানের। ২৭ অক্টোবর দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নিক্কেইয়ের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে চীনের প্রভাব কমিয়ে নিজেদের অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় জাপান। জাপানি ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশ সফর করবে। এই সফরের সময় অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বিষয়ে একটি সরকারি-বেসরকারি পর্যায়ে সংলাপের পরিকল্পনা রয়েছে।
নিউজ ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য এবং যুক্তর...
নিউজ ডেস্কঃ রাজধানীর কাঁচাবাজারে পূজার ছুটির রেশ কাটেনি...
নিউজ ডেস্ক : জরুরি সাইবার নিরাপত্তাঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছ...
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে দুই সপ্তাহে...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র থেকে কেনা প্রায় ১ লাখ ৭৫ হাজার টন গ...

মন্তব্য (০)