ফাইল ছবি
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র থেকে কেনা প্রায় ১ লাখ ৭৫ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। বাংলাদেশের কেনা মোট ২ লাখ ২০ হাজার টনের মধ্যে এ পরিমাণ গম ইতোমধ্যে দেশে এসেছে।
বুধবার (২১ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে দূতাবাস জানায়, বাংলাদেশে পৌঁছেছে পুষ্টিগুণসমৃদ্ধ যুক্তরাষ্ট্রের গম! সম্প্রতি বাংলাদেশের কেনা ২ লাখ ২০ হাজার টনের মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার টন উচ্চমানের গম ইতোমধ্যে চট্টগ্রামে এসে পৌঁছেছে।
দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্রের এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে, পাশাপাশি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করে তুলছে।
নিউজ ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য এবং যুক্তর...
নিউজ ডেস্কঃ রাজধানীর কাঁচাবাজারে পূজার ছুটির রেশ কাটেনি...
নিউজ ডেস্কঃ আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন...
নিউজ ডেস্ক : জরুরি সাইবার নিরাপত্তাঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছ...
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে দুই সপ্তাহে...

মন্তব্য (০)