• লিড নিউজ
  • খেলাধুলা

তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গেই ব্যাটিংয়ে দৈন্যদশা ফুটে ওঠল টাইগারদের। ত্রিদেশীয় সিরিজের অঘোষিত ‘‘ফাইনাল’’ ম্যাচে আগে ব্যাট করে ৪১.২ ওভারে ১৬০ রানেই অলআউট বাংলাদেশ।

এই মামুলি স্কোর নিয়ে বাংলাদেশ কি পারবে ৪১ রানে জিততে। না পারলে শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দর্শকের ভূমিকায় থাকবে টাইগাররা।

আজ বাংলাদেশ দলের ৮ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। ওপেনার সৌম্য সরকার, অধিনায়ক তাওহীদ হৃদয় ও অফ স্পিনার আলিস আল ইসলাম ফেরেন শূন্য রানে। যা একটু খেলেছেন- পারভেজ হোসেন ইমন (৭০) আর ওপেনার সাইফ হাসান (৪১)। 

বুধবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের কঠিন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যান- তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়রা। 

সিরিজের ফাইনালে খেলতে হলে জিততে হবে ৪১ রানের ব্যবধানে। ব্যাটিংয়ে নামার আগেই যখন এমন সমীকরণ, তখন দায়িত্বশীল ব্যাটিং করার পরিবর্তে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন প্রথম সারির ৪ ব্যাটসম্যান।

৭ ওভারে মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেন ওপেনার সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন। পঞ্চম উইকেটে তারা ১৪৭ বল মোকাবেলা করে মাত্র ৯৩ রানের জুটি গড়েন। 

দলকে খেলায় ফেরাতে টেস্টের আদলে ব্যাট চালান সাইফ-ইমন। তাদের রান তোলর স্লোথ গতির কারণে স্কোর কাঙ্খিত ভাবে মোটাতাজা হয়নি।

৩১ ওভার তথা ১৮৬ বল খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ৪ উইকেটে মাত্র ১২০ রান। ওয়ানডে ক্রিকেটে যেখানে বলে বলে রান তোলার কথা সেখানে ৬৬ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

৪৯ ও ৪১ রানে ব্যাটিংয়ে থাকা পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানের কাছে প্রত্যাশা ছিল; দলকে এগিয়ে নিতে হাত খুলে ব্যাট চালাবেন তারা। কিন্তু ৩২তম ওভারের তৃতীয় বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাইফ।

তিনি ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ক্যাচ তুলে বিদায় নেওয়ার আগে ৮২ বলে করেন মাত্র ৪১ রান করেন। তার মানে তিনি ১ রান করতে খেলেন ২ বল।

সাইফ আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে ৬ বলে মিরাজের সংগ্রহ ছিল মাত্র ২ রান। হাত খুলে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। 

মিরাজ আউট হওয়ার পর ‘‘ওয়ানম্যান শো’’ হয়ে পড়েছেন পারভেজ হোসেন ইমন। পুরো ৫০ ওভার পর্যন্ত দলকে টেনে নিতে হলে তাকে খেলতে হয়ে রয়ে সয়ে। বড় শট খেলার সামর্থ থাকলেও, উইকেট ধরে রেখে দলকে এগিয়ে নেওয়াই তার লক্ষ্য হয়ে পরে। 

৩৭.৩ ওভারে দলীয় ১৪৭ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরেন পেস বোলার শরীফুল ইসলাম। ইমনকে সঙ্গ দিতে নামেন অফ স্পিনার আলিস আল ইসলাম।

বোলারদের নিয়ে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলার তাগিদে ব্যাট করে যাওয়া ইমন বিপদে পড়ে যান ৪০তম ওভারের দ্বিতীয় বলে। রশিদ খানের গুগলিতে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন ইমন। দলীয় ১৫৬ রানে আউট হওয়ার আগে ইমন করেন ৯৬ বলে সর্বোচ্চ ৭০ রান। তার ইনিংসটি ৫টি চার আর দুটি ছক্কায় সাজানো।

অষ্টম ব্যাটসম্যান হিসেবে ইমন আউট হওয়ার পর মাত্র ১২ বলের ব্যবধানে স্কোর বোর্ডে ৬ রান জমা করতেই সাজঘরে ফেরেন আলিস আল ইসলাম ও মোস্তাফিজ। তাদের আউটের মধ্য দিয়ে ৪১.২ ওভারে ১৬০ রানে থামে বাংদেশ।

মন্তব্য (০)





image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

২

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৩

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৪

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

image

‎দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

৫

‎নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

  • company_logo