• খেলাধুলা

আইসিসির শাস্তির মুখে আফগান ক্রিকেটার

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করায় শাস্তির মুখে পড়েছেন আফগানিস্তানের ক্রিকেটার আফসার জাজাই। তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার পাশাপাশি শৃঙ্ঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ম্যাচে দ্বাদশ খেলোয়াড় হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাজাই। এ সময় মাঠে প্রবেশ না করা এবং সময় নষ্ট না করার জন্য আম্পায়াররা তাকে একাধিকবার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করেন তিনি। পরে ইনিংসের ১৩৯তম ওভারেও আম্পায়ারদের অনুমতি ছাড়াই মাঠে প্রবেশ করেন এই আফগান ক্রিকেটার।

আইসিসির আচরণবিধির ২.৪ ধারা ভঙ্গের দায়ে জাজাইকে শাস্তি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করা প্রথম স্তরের অপরাধ হিসেবে বিবেচিত হয়।

নিজের ভুল স্বীকার করে নেওয়ায় জাজাইয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের ডেভ গিলবার্টের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন তিনি। গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম অপরাধ।

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম স্তরের অপরাধে আনুষ্ঠানিক তিরস্কার থেকে শুরু করে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।

এদিকে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি দুই উইকেট হাতে রেখে ড্র করে আফগানিস্তান। ম্যাচের শেষ দিকে আফগান ব্যাটার কায়েস আহমেদ হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে দীর্ঘ সময় মাঠে শুয়ে ছিলেন। তবে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

আবুধাবির এই টেস্টে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন আহসান রাজা ও আল্লাহুদ্দিন পালেকার। তৃতীয় আম্পায়ার ছিলেন আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন ইজাতুল্লাহ সাফি। জাজাইয়ের বিরুদ্ধে অভিযোগ আনেন ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়াররা।

মন্তব্য (০)





image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

২

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৩

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৪

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

image

‎দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

৫

‎নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

  • company_logo