• লিড নিউজ
  • খেলাধুলা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত করেছে আইসিসি। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তারা সঙ্গী হিসেবে পেয়েছে- দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কাকে। এখানে যুক্ত হবে বাছাই পর্ব পেরিয়ে আসা আরও একটি দল। যাদের বলা হচ্ছে ‘কোয়ালিফায়ার বি।’  

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠেয় আসরে একই গ্রুপে রাখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও আফগানিস্তান। তাদের সঙ্গে যুক্ত হবে বাছাই পেরিয়ে আসা অন্য আরেকটি দল, যারা ‘কোয়ালিফায়ার এ।’

স্বাগতিক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে এবং র‍্যার্ঙ্কিংয়ের ভিত্তিতে অন্য শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। বিশ্বকাপের আরেক স্বাগতিক নামিবিয়া আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় তাদেরকে খেলতে হবে বাছাইপর্ব।

১০ দলের বাছাইপর্বের বিজয়ী দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে জায়গা পাবে। অন্য একটি দল আসবে নতুন কাঠামোর ‘সুপার সিরিজ’ থেকে। 

বিশ্বকাপের দল সংখ্যা ১০ থেকে বাড়িয়ে আগামী আসরে ১৪টি করা হলেও সব দল বিশ্বকাপের মূল স্রোতে মিশতে পারবে না। নতুন কাঠামো অনুযায়ী ১২, ১৩ ও ১৪তম স্থানে থাকা তিন দলের মধ্যে হবে ‘সুপার সিরিজ।’ বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা তিন দলের মধ্যে হবে মূলত এই ‘সুপার সিরিজ।’ এখান থেকে দুটি দল বাদ পড়বে, শীর্ষ দল জায়গা করে নেবে গ্রুপ পর্বে। আর গ্রুপ পর্বে ১২টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে।

এখানে প্রতি দল খেলবে পাঁচটি করে ম্যাচ। এই দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপ মিলিয়ে পরের সর্বোচ্চ স্থানে থাকা দল, এই সাত দলকে নিয়ে হবে ‘সুপার সেভেন’ পর্ব। এখান থেকে শীর্ষ চারটি দল খেলবে সেমি-ফাইনালে।

মন্তব্য (০)





image

সোনা জিততে গিয়ে হারালেন রুপা, অজুহাত খাবারে

১

স্পোর্টস ডেস্ক : অতীতের মতো এবারও এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়...

image

ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ

২

স্পোর্টস ডেস্ক : আজ শনিবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বাংলা...

image

পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা!

৩

স্পোর্টস ডেস্ক : পর্তুগাল ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘ...

image

নিশিতার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের

৪

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হতাশার আবহের মধ্যেই ...

image

২০ বছর পর মুখোমুখি ইতালি-জিদান, সেই ‘ঢুস’ নিয়ে নেই অনুশোচনা

৫

স্পোর্টস ডেস্ক : ২০ বছর পর আবারও ইতালির মুখোমুখি জিনেদিন জিদ...

  • company_logo