• খেলাধুলা

এশিয়ান গেমস: ম্যাচ না খেলেই সেমিতে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান ‎

  • খেলাধুলা

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আইসিসি র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায় ম্যাচ না খেলেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

‎আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ কর্মকর্তারা। ফলে নিয়ম অনুযায়ী র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশ পৌঁছে গেছে শেষ চারের লড়াইয়ে। সেমিফাইনালে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান।
‎
‎ম্যাচের আগের দিন থেকেই নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ছিল মেঘলা আবহাওয়া। সঙ্গে চলতে থাকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। শেষ পর্যন্ত মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় বাতিল করা হয় চতুর্থ কোয়ার্টার ফাইনালটি।
‎
‎এদিকে, বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার কোয়ার্টার ফাইনালও। ফলে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভারত।

মন্তব্য (০)





image

সোনা জিততে গিয়ে হারালেন রুপা, অজুহাত খাবারে

১

স্পোর্টস ডেস্ক : অতীতের মতো এবারও এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়...

image

ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ

২

স্পোর্টস ডেস্ক : আজ শনিবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বাংলা...

image

পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা!

৩

স্পোর্টস ডেস্ক : পর্তুগাল ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘ...

image

নিশিতার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের

৪

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হতাশার আবহের মধ্যেই ...

image

২০ বছর পর মুখোমুখি ইতালি-জিদান, সেই ‘ঢুস’ নিয়ে নেই অনুশোচনা

৫

স্পোর্টস ডেস্ক : ২০ বছর পর আবারও ইতালির মুখোমুখি জিনেদিন জিদ...

  • company_logo