• লিড নিউজ
  • শিক্ষা

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন ‎

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই এবং কাজের অগ্রগতি জানতে রাজধানীর ছয়টি ছাপাখানায় (প্রিন্টিং প্রেস) আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
‎
‎গতকাল সোমবার রাত ১২টার পর পূর্বঘোষণা ছাড়াই মন্ত্রী ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থিত এসব ছাপাখানাগুলোতে পরিদর্শনে যান।
‎
‎প্রেসগুলো হলো— মৌসুমী অফসেট প্রেস, ফাইজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স এবং ন্যাশনাল প্রিন্টার্স।
‎
‎পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী প্রেসে চলমান পাঠ্যবই মুদ্রণ কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি কাগজ ও কালির গুণগত মান, বাঁধাইয়ের সূক্ষ্মতা এবং ছাপাখানার কাজের অগ্রগতির প্রতিটি ধাপ খুঁটিয়ে দেখেন। এ সময় তিনি পাঠ্যবই ছাপার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
‎
‎পরিদর্শনে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, বই ছাপার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

২

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৩

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৪

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তুমুল মারামারি

৫

নিউজ ডেস্কঃ রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদে...

  • company_logo