• খেলাধুলা

পরাজয়েও খুশি বাংলাদেশ দলের কোচ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট কোচ থমাস ডুলি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘আজ রাতে আমরা গত ম্যাচের চেয়ে ভিন্ন একটি দল দেখেছি। খেলোয়াড়রা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে আমি খুবই আনন্দিত।’

যুক্তরাষ্ট্রের সাবেক এই ফুটবলার বলেন, ‘আমরা ফুটবল খেলার চেষ্টা করেছি এবং খেলোয়াড়রা মাঠে কী করার চেষ্টা করেছে, সেটাও আপনারা দেখেছেন। শেষ ২০ মিনিটে যদি আমাদের গোল করার সুযোগগুলো কাজে লাগত, তাহলে ফলাফল আরও ইতিবাচক হতে পারত।’

মালয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়ার বিপরীতে সিঙ্গাপুরের সঙ্গে শুরু থেকেই লড়াই করার মানসিকতা দেখিয়েছে বাংলাদেশ, এমনটাই মনে করেন ডুলি। ‘আমরা ১১ জন খেলোয়াড় নিয়েই লড়েছি, আগের ম্যাচের মতো নয়। সবাই বুঝতে পেরেছে, লড়াই করলে এবং প্রতিপক্ষকে বেশি জায়গা না দিলে আমরা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’

ডুলি আরও বলেন, ‘ফুটবলে মূল বিষয় হলো প্রতিযোগিতা। বাংলাদেশে আমাদের যে ঘরোয়া প্রতিযোগিতা রয়েছে, তা খুব বড় নয়। মালয়েশিয়া, সিঙ্গাপুর বা ইন্দোনেশিয়ার মতো লিগ আমাদের নেই। লিগ থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে প্রতি সপ্তাহে খেলোয়াড়রা ম্যাচ খেলে এবং ভুল থেকে শেখার সুযোগ পায়। এই ঘাটতিটাই আমাদের রয়েছে।’

বাংলাদেশ দলের কোচ আরও বলেন, ‘আমরা এখানে সবাইকে হারিয়ে দিতে আসিনি। নিজেদের ভুলগুলো চিহ্নিত করে তা থেকে শিখতে এসেছি। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি খেলোয়াড়দের জন্য বড় শিক্ষা ছিল। আর আজকের ম্যাচ প্রমাণ করেছে যে আমরা খেলতে পারি এবং সিঙ্গাপুরকে হারানোর মতো সামর্থ্যও রাখি।’

ডুলি বলেন, ‘দাবা খেলার মতো ফুটবলেও পরিকল্পনা করে খেলতে হয়। পরবর্তী দুই-তিন সেকেন্ডে কী হবে, সতীর্থরা কোথায় আছে, সেটা স্ক্যান করতে হয়। আজকের খেলায় আমরা অনেক বেশি আক্রমণাত্মক ছিলাম এবং ৫০-৫০ বলগুলোতে জয়ী হয়েছি।’

মন্তব্য (০)





image

সোনা জিততে গিয়ে হারালেন রুপা, অজুহাত খাবারে

১

স্পোর্টস ডেস্ক : অতীতের মতো এবারও এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়...

image

ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ

২

স্পোর্টস ডেস্ক : আজ শনিবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বাংলা...

image

পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা!

৩

স্পোর্টস ডেস্ক : পর্তুগাল ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘ...

image

নিশিতার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশের

৪

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রীড়াঙ্গনে হতাশার আবহের মধ্যেই ...

image

২০ বছর পর মুখোমুখি ইতালি-জিদান, সেই ‘ঢুস’ নিয়ে নেই অনুশোচনা

৫

স্পোর্টস ডেস্ক : ২০ বছর পর আবারও ইতালির মুখোমুখি জিনেদিন জিদ...

  • company_logo