• খেলাধুলা

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ ফুটবল দল। এক গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধে যাওয়া বাংলাদেশের আর ম্যাচে ফেরা হলো না। ১-০ ব্যবধানেই হারলেন জামাল ভূঁইয়ারা।

এবারের আসরের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নেমে তিন গোলে হেরেছিল থমাস ডুলির শিষ্যরা। এবার হারল এক গোলে। ফলে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে তারা।

সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচের শুরুর একাদশে চারটি পরিবর্তন এনে একাদশে জায়গা করেছিলেন জামাল ভূঁইয়া, জিদান ইউসুফ, সুকি ও মোরসালিন। অন্যদিকে বাদ পড়েছিলেন সোহেল রানা, ফারহান আলি ওয়াহিদ, শাকিল আহাদ তপু ও ফাহমিদুল ইসলাম।

ম্যাচের শুরুর দিকে বেশ গোছানো ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম ১৫ মিনিটে বল নিয়ে একাধিকবার প্রতিপক্ষের গোলপোস্টের দিকে এগিয়ে যান সুকি-রাকিবরা। কিন্তু প্রতিবারই ডি-বক্সের সামনে গিয়ে তালগোল পাকিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। ফলে প্রথমার্ধে বাংলাদেশ কোনো শটই নিতে পারেনি।

অন্যদিকে শুরুতে কিছুটা ধীরগতির ফুটবল খেলে সিঙ্গাপুর। সময়ের সঙ্গে আক্রমণের ধার বাড়ায় তারা। ম্যাচের ৩৬তম মিনিটে মাঠের বামদিক থেকে আক্রমণে আসে সিঙ্গাপুর। তার ক্রসে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে শট মারেন স্টেয়ার্ট, বল জড়ায় জালে। নিরব দর্শকের মতো দেখা ছাড়া কিছুই করার ছিল না বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের।

বিরতি থেকে ফিরে এসে ম্যাচ সমতায় ফেরানোর তীব্র চেষ্টা চালিয়ে যায় বাংলাদেশ। তবে সিঙ্গাপুরের রক্ষণভাগের কাছে প্রতিবারই নত স্বীকার করতে হয় জামালদের। অবশেষে এক গোলে পিছিয়ে থেকেই ম্যাচ শেষ করল বাংলাদেশ।

মন্তব্য (০)





image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

১

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

২

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৩

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৪

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

image

‎দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

৫

‎নিউজ ডেস্কঃ শ্রীলংকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-এ&rsqu...

  • company_logo