• খেলাধুলা

১১৪ রানে হেরে সোনার লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ১৯৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় নিগার সুলতানার দল। ম্যাচ হারে ১১৪ রানের ব্যবধানে।

টসে জিতে আগে ব্যাটিং করে ভারত। শেফালি ভার্মার সেঞ্চুরিতে চার উইকেট হারিয়ে তোলে ১৯৫ রান। ৪৯ বলে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসের শুরুতেই মেয়েদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার মাইলফলক স্পর্শ করেন স্মৃতি মান্ধানা। ৮ রান করেই নিউজিল্যান্ডের সুজি বেটসকে পেছনে ফেলেন তিনি।

জবাব দিতে নেমে শুরুতেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় ওভারেই ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। এরপর একে একে বিদায় নেন সোবহানা মোস্তারি, নিগার সুলতানা এবং স্বর্ণা। মাত্র আট ওভারে চার উইকেট হারায় বাংলাদেশ।

দলীয় ৪৯ রানে বিদায় নেন দিলারা আক্তার। তিনিই করেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান। এরপর টানা দুই বলে নাহিদা এবং রাবেয়াকে ফেরান পেসার নন্দিনী শর্মা। হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল তার। তবে শেষ মুহূর্তে তা আটকে দেন সুলতানা।

শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে অলআউট হয় বাংলাদেশ। ভারতের নন্দিনী শর্মা এবং দিপ্তি শর্মা তিনটি করে উইকেট নেন।

এই জয়ে ফাইনালে উঠে গেল ভারত। সোনার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

মন্তব্য (০)





image

বাংলাদেশ-মিয়ানমার ম্যাচ গোলশূন্য ড্র

স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...

image

‎আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ১০ এপিবিএন

স্পোর্টস ডেস্কঃ ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়...

image

চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে এবারই প্রথম হকি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদে...

image

বিশ্ব একাদশ বনাম ভারত একাদশ ম্যাচ আয়োজনের ভাবনা বিসিসিআইয়ের

স্পোর্টস ডেস্ক : নিজেদের একশ বছর পূর্তি উদযাপনের জন্য ভারত এ...

image

‎শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর...

নিউজ ডেস্কঃ জস বাটলারের অপরাজিত অর্ধশতকে ভর করে শ্রীলঙ্কাকে ...

  • company_logo