• তথ্য ও প্রযুক্তি

‎অ্যানথ্রোপিক, ওপেনএআই, স্পেসএক্সএআই ও গুগলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা ‎

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ ও উন্নয়নের গতি কৃত্রিমভাবে কমানোর লক্ষ্যে অবৈধ গোপন চুক্তি করার অভিযোগে চার শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান—অ্যানথ্রোপিক, ওপেনএআই, স্পেসএক্সএআই এবং গুগলের বিরুদ্ধে বড় ধরনের ট্রাস্টবিরোধী (অ্যান্টি-ট্রাস্ট) মামলা দায়ের করা হয়েছে।

‎যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া নর্দার্ন ডিস্ট্রিক্ট আদালতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) চ্যাটজিপিটি, ক্লড, গ্রোক ও জেমিনির চার পেইড গ্রাহকের পক্ষে ক্লাস-অ্যাকশন হিসেবে মামলাটি করা হয়। বাদীপক্ষের অভিযোগ, প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে এআইয়ের গতি ধীর করার যৌথ সমঝোতা প্রতিযোগিতা-বিরোধী আইন লঙ্ঘন করেছে, যা প্রিমিয়াম গ্রাহকদের প্রাপ্য সেবা ও অর্থ প্রাপ্তি থেকে বঞ্চিত করবে।

‎মামলার নথিতে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদেই এআই নিরাপত্তা জোরদারে শিল্পের অগ্রগতি ধীর করার আহ্বান জানিয়ে একটি প্রবন্ধ প্রকাশ করেন। একই দিনে ওপেনএআই-এর স্যাম অল্টম্যান, স্পেসএক্সএআই-এর ইলন মাস্ক ও গুগল ডিপমাইন্ডের ডেমিস হাসাবিস প্রকাশ্যে এই প্রস্তাবে ঐকমত্য পোষণ করলে এই সমন্বিত সমঝোতার বিষয়টি সামনে আসে।

‎বাদীপক্ষের আইনজীবী নিক রোলে জানান, নিরাপত্তার নামে প্রযুক্তির স্বাভাবিক গতি যদি ক্ষমতাধর কোম্পানিগুলোর গোপন সমঝোতার ওপর ছেড়ে দেওয়া হয়, তবে তা সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। তবে এই মামলার বিষয়ে বিবাদী চার প্রতিষ্ঠানের কারো কাছ থেকেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

‎পূর্বে প্রকাশিত প্রবন্ধে আমোদেই অবশ্য ট্রাস্টবিরোধী আইনের জটিলতার কথা স্বীকার করে আইনি ছাড়পত্রের জন্য মার্কিন সরকারের মধ্যস্থতার প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন। অন্যদিকে স্যাম অল্টম্যান জানান, গ্রাহকের নিরাপত্তা ও আস্থা নিশ্চিতে সরকারি সুনির্দিষ্ট কাঠামোর প্রয়োজন থাকলেও অ্যান্টি-ট্রাস্ট ছাড়পত্রের জন্য কাজ আটকে রাখা উচিত নয়।

মন্তব্য (০)





image

ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াট...

image

‎হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোড বন্ধ করবেন যেভাবে ‎

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা...

image

‘আইফোন ডুও’ উন্মোচনের পর গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বিক্রি...

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ‘আইফ...

image

‎বাংলা কিউআরে যোগ হচ্ছে নতুন সুবিধা

নিউজ ডেস্কঃ বাংলা কিউআর ব্যবহার করে প্রথমবারের মতো এক সপ্তাহ...

image

‎এআই’র অপব্যবহার নিয়ে উদ্বেগ, নিয়ন্ত্রণে উদ্যোগের চিন্তা ...

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়ন্ত...

  • company_logo