ফাইল ছবি
বিনোদন ডেস্ক: ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি কথিত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।
তবে ভিডিওটির সত্যতা কিংবা এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ছড়িয়ে পড়া ভিডিওতে পাভেলের মতো দেখতে এক ব্যক্তিকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে এবং অশালীন অঙ্গভঙ্গি করতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ বিষয়টি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
সাইদুর রহমান পাভেল বাংলাদেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ। ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে রানারআপ হন তিনি। এরপর দেশে ফিরে স্টেজ শো এবং বিভিন্ন ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা তৈরি করেন।
তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন পাভেল। তবে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।
পরবর্তীতে অমির পরিচালনায় ‘ফিমেল ১’, ‘ফিমেল ২’, ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ ও ‘হাউ সুইট’-সহ বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন পাভেল।
এদিকে ভাইরাল হওয়া ভিডিওটি সত্যি কি না, কিংবা ভিডিওটি সম্পাদিত বা এআই-নির্মিত কি না—এ বিষয়ে অভিনেতা পাভেলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিনোদন ডেস্ক : ঢালিউড ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ অভিনেত্রী শবন...
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার দর্শকদের কাছে মৌসুমী ও ওমর সানী...
বিনোদন ডেস্ক: মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ...
বিনোদন ডেস্ক : নতুন অতিথির আগমনী বার্তা দিলেন অভিনেত্রী মৌসু...
বিনোদন ডেস্ক : চলতি মাসে ‘ডাকাতিয়া বাঁশি’ নামে এ...

মন্তব্য (০)