ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে থানা প্রশাসনের আয়োজনে মিনি স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শওকত আলী সরকারের সঞ্চালনায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. আরিফ। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ওবায়দুল রহমান বুলবুল, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান সরকার, উপজেলা জামায়াতের আমীর এড. কামাল কবির লিটন, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষন সেনগুপ্ত প্রমুখ।
কাবাডি খেলায় দূর্গাপুর একাদশকে হারিয়ে উলিপুর পৌরসভা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় কাবাডি দলের সহ-অধিনায়ক জিয়াউর রহমান জিয়া।
স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...
স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...
স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

মন্তব্য (০)