• শিক্ষা

টাঙ্গাইলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছেন প্রতিমন্ত্রী টুকু

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে যাচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

‎শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দিতে তাঁর ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’। আগামী ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এর আগে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরও সংবর্ধনা দিয়েছিলেন তিনি।
‎
‎অনুষ্ঠানে সদর উপজেলার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট, কলেজ ব্যাগসহ আকর্ষণীয় উপহারসামগ্রী দেওয়া হবে। পাশাপাশি মেডিকেল ও বুয়েট ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতী শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবেন। অনলাইন প্ল্যাটফর্মের জনপ্রিয় শিক্ষক এবং দেশের বিভিন্ন অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য ও দিকনির্দেশনা দেবেন।
‎
‎প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি দেওয়া সবার দায়িত্ব। যারা ভালো ফলাফল করেছে, তাদের সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও বড় স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। মেধাবী শিক্ষার্থীরা যেন দেশের সম্পদ হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্য শিক্ষা ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।
‎
‎তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই সাফল্যের শেষ কথা নয়। জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাদের সেই পথচলায় উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন করা হয়েছে।
‎
‎সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য টাঙ্গাইল সদর উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ১০ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। আজ ১৫ সেপ্টেম্বর রেজিস্ট্রেশনের শেষ দিন। আয়োজকদের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

১

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...

image

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক ...

২

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

image

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই:...

৩

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছে...

image

শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে চায় সরকার: শি...

৪

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শিক্ষার নতুন প...

image

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

৫

নিউজ ডেস্কঃ সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা...

  • company_logo