• লিড নিউজ
  • শিক্ষা

‎ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে রাষ্ট্রীয় কারিকুলাম মানতে হবে: ববি হাজ্জাজ ‎

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে রাষ্ট্রের মৌলিক কারিকুলাম অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি অভিযোগ করেন, প্রাথমিক স্তরে দেশের অনেক ইংলিশ মিডিয়াম স্কুলই রাষ্ট্রীয় কারিকুলাম মানছে না।

‎শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে অক্সফোর্ড একিউ আয়োজিত স্কুল লিডার্স কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

‎ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থীরা কতক্ষণ বিদ্যালয়ে শিখনকালীন সময় ব্যয় করবে, এত বছরেও তা নির্ধারণ করা সম্ভব হয়নি। শিক্ষার মান উন্নয়নে কারিকুলাম বাস্তবায়ন ও শিক্ষক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

‎তিনি বলেন, একজন বাসার ড্রাইভারেরও প্রশিক্ষণ থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে কোনো প্রশিক্ষণ ছাড়াই শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদানের দায়িত্ব পাচ্ছেন। এ ধরনের পরিস্থিতি চলতে পারে না।

‎প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতের বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার মানদণ্ড নির্ধারণে সরকার কারিকুলাম অনুসরণ এবং শিক্ষক প্রশিক্ষণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য (০)





image

‎৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্...

image

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং একাডেম...

image

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে ম...

নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করত...

image

‎একাদশে ভর্তি শুরু: শিক্ষার্থী সংকটে অস্তিত্বের লড়াইয়ে অন...

নিউজ ডেস্কঃ শুরু হয়েছে উচ্চমাধ্যমিক কলেজে ভর্তি কার্যক্...

image

১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে

নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প...

  • company_logo