• খেলাধুলা

রোনালদোকে ছাড়িয়ে মেসির পাশে রাফিনিয়া

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির পাশে স্থান করে নিলেন ব্রাজিলের তারকা রাফিনিয়া। 

শনিবার লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে বার্সেলোনা। এই ম্যাচে গোল পেয়েছেন রাফিনিয়া। ম্যাচের ৫০তম মিনিটে ফার্মিন লোপেজের ক্রস থেকে জালে বল জড়ান বার্সেলোনার এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এই গোলের সুবাদে চলতি মৌসুমে প্রথম চার ম্যাচেই রাফিনিয়ার গোল হলো ৬টি।

এই গোলের সুবাদে রাফিনিয়া পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তিনটি ভিন্ন ক্লাবের হয়ে প্রথম চার ম্যাচ শেষে পাঁচটি করে গোল করেছিলেন রোনালদো। সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন রাফিনিয়া।

ব্রাজিলিয়ান তারকা নাম লিখিয়েছেন বার্সেলোনারই সাবেক তারকা লিওনেল মেসির পাশে। ক্লাবটির হয়ে দুই মৌসুমে প্রথম চার ম্যাচে ৬টি গোলের কীর্তি আছে মেসির। ২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুমে প্রথম চার ম্যাচে ৬টি করে গোল করেছিলেন মেসি।

রাফিনিয়ার সামনে সুযোগ রয়েছে আরও রেকর্ডে নাম লেখানোর। বার্সার হয়ে টানা ৫ ম্যাচে গোল করার রেকর্ড আছে দুইজন ফুটবলারের। ১৯৫০-৫১ মৌসুমে সিজার রদ্রিগেজ (৮ গোল) আর ২০০৯-১০ মৌসুমে জ্লাতান ইব্রাহিমোভিচ (৫ গোল) এই কীর্তি গড়েছিলেন।

মন্তব্য (০)





image

‘ক্রিকেটারদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া অপমানজনক’

নিউজ ডেস্ক : ইংল্যান্ড সফরে হালে পানি পাচ্ছে না পাকিস্তান ক্...

image

পিসিবির বিরুদ্ধে ‘বিস্ফোরক’ মন্তব্য গিলেস্পির

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান টেস্ট দলের সাবেক কোচ জেসন গিলেস্প...

image

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়

স্পোর্টস ডেস্ক: ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুর...

image

নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলকে ট্রফি ...

নড়াইল প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে নড়াইল নার্সিং কলেজে ফ...

image

‎মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সাথে ফুটসাল খেললেন ক্রীড়...

নিউজ ডেস্কঃ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ফুটবল ক্লাব বিডি...

  • company_logo