ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেফতার এবং ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫১৭ জনের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৪০ জন, মতিঝিল বিভাগ ৪৫ জন, তেজগাঁও বিভাগ ৮৩ জন, মিরপুর বিভাগ ১৬০ জন, গুলশান বিভাগ ৪৮ জন, উত্তরা বিভাগ ৬৬ জন ও গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ১২ হাজার ২২৮ পিস ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ১০টি মোবাইল, ৭০ লিটার ডিজেল তেল, ৭টি তেলের ড্রাম ও একটি সিটি গোল্ডের কানের দুল উদ্ধার করা হয়। এছাড়া ছয়জন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজ ডেস্কঃ এসবির এসআই আলতাফ হোসেন হত্যার ঘটনায় অভিযুক্ত ১৫ ...
নিউজ ডেস্কঃ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল করে বিসিএস প্র...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনজন উপ-...

মন্তব্য (০)