• খেলাধুলা

‎অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকি: চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে বড় জয়ে পেয়েছে বাংলাদেশের মেয়েরা। শনিবার (৫ সেপ্টেম্বর) চাইনিজ তাইপেকে হারিয়েছে ৭-০ গোলে বাংলাদেশ। এবারে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ হকির আসর বসেছে চীনের মকিতে।

‎এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে বাংলাদেশ। দলের হয়ে প্রথম গোল করেন কনা আক্তার। কনার পর প্রতিপক্ষের রক্ষণভাগকে পরাস্ত করেন ইমা এবং আইরিন আক্তার রিয়া। তারা দুজনেই ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে জোড়া গোল করেন।

‎ম্যাচের চতুর্থ কোয়ার্টারে আক্রমণের ধার আরও বাড়ায় বাংলাদেশ। এ সময় দলের পক্ষে হাল ধরেন অধিনায়ক সারিকা রিমন। তিনি চমৎকার দক্ষতায় পরপর দুটি গোল করেন। অধিনায়কের এই জোড়া গোলে বাংলাদেশের বড় জয় নিশ্চিত হয়।

‎চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার রিয়া।

মন্তব্য (০)





image

‘ক্রিকেটারদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া অপমানজনক’

নিউজ ডেস্ক : ইংল্যান্ড সফরে হালে পানি পাচ্ছে না পাকিস্তান ক্...

image

পিসিবির বিরুদ্ধে ‘বিস্ফোরক’ মন্তব্য গিলেস্পির

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান টেস্ট দলের সাবেক কোচ জেসন গিলেস্প...

image

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়

স্পোর্টস ডেস্ক: ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুর...

image

রোনালদোকে ছাড়িয়ে মেসির পাশে রাফিনিয়া

নিউজ ডেস্ক : পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিও...

image

নড়াইল নার্সিং কলেজে ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলকে ট্রফি ...

নড়াইল প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে নড়াইল নার্সিং কলেজে ফ...

  • company_logo