• লিড নিউজ
  • অর্থনীতি

‎পে স্কেল বাস্তবায়নে শেষ সময়ের কাজ চলছে: অর্থ উপদেষ্টা

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সরকারি চাকরিজীবিদের পে স্কেল বাস্তবায়নে শেষ সময়ের কাজ চলছে। যাচাইবাছাই শেষ হলেই আসবে ঘোষণা— এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

‎বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

‎জ্বালানি সংকট নিয়ে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, জ্বালানি সংকট সুরাহায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সরকার তিন মাসের জ্বালানি মজুদ নিশ্চিত করবে। আগামী শীতে কমে আসবে লোডশেডিং।

‎তিনি জানান, ২০২৯ সালের মধ্যে জ্বালানি খাতে টেকশই অবস্থা তৈরি হবে। ওই সময়ে নবায়নযোগ্য উৎস থেকে ন্যূনতম ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নিশ্চিত করার লক্ষ্য ঠিক করেছে সরকার। মানুষকে স্বস্তি দিতে উদ্যোগ নেওয়া হচ্ছে।

‎সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ কার্যকর করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকার লাগামহীন ঋণ নেয়। তবে ব্যবহার টেকশই ছিল না।

মন্তব্য (০)





  • company_logo