• তথ্য ও প্রযুক্তি

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে গুগল

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এবং গান থেকে দৃশ্যমান ওয়াটারমার্ক সরিয়ে ফেলার সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। শুক্রবার (১৪ আগস্ট) টেক জায়ান্টটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 

এর ফলে ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী কনটেন্ট কাস্টমাইজ করার ক্ষেত্রে আরও বেশি স্বাধীনতা পাবেন।

গুগলের জেমিনাই বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, ব্যবহারকারীদের সৃজনশীল কাজের সুবিধার্থেই এই পরিবর্তন আনা হয়েছে। অনেক ক্ষেত্রে দৃশ্যমান ওয়াটারমার্ক থাকার কারণে পেশাদার বা ক্রিয়েটিভ কাজে এআই-জেনারেটেড কনটেন্ট ব্যবহারে নানাবিধ সমস্যা হতো। 

দৃশ্যমান ওয়াটারমার্ক সরানোর সুযোগ তৈরি হলেও কনটেন্টের সত্যতা ও স্বচ্ছতা বজায় রাখার বিষয়টি আগের মতোই অপরিবর্তিত থাকছে। গুগল নিশ্চিত করেছে যে, অদৃশ্য ‘সিন্থ-আইডি’ ওয়াটারমার্ক এবং সি২পিএ মেটাডেটা আগের মতোই ডিজিটাল ফাইলের ভেতরে যুক্ত থাকবে। ফলে দৃশ্যমান ওয়াটারমার্ক তুলে ফেলা হলেও ফাইলটি যে এআই দিয়ে তৈরি, তা জেমিনাই বা গুগল সার্চ ব্যবহার করে যাচাই করা যাবে। 

প্রাথমিকভাবে গুগলের ন্যানো ব্যানানা, ওমনি এবং লিরিয়া মডেল থেকে তৈরি কনটেন্টের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। ব্যবহারকারীরা গুগল জেমিনাই এবং ভিডিও এডিটর ‘ফ্লো’ অ্যাপের সেটিংস থেকে ‘মিডিয়া ওয়াটারমার্ক’ অপশনে গিয়ে নিজের পছন্দমতো এটি চালু বা বন্ধ করতে পারবেন। খুব শিগগিরই গুগল সার্চেও এই ফিচারটি যুক্ত করা হবে। 

আগামী কয়েকদিনের মধ্যে পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য এই সেবাটি উন্মুক্ত করা হবে। 

মন্তব্য (০)





image

ফোনের ব্যাটারি ও ডেটা খরচ কমাতে যে ৫ সেটিংস বন্ধ করবেন

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে এমন অনেক ফিচার থাকে, যেগুলো সবসময় ব্য...

image

ইনস্টাগ্রামের নতুন ফিচার, ট্যাগ করা পোস্টও দেখাবে প্রোফাইলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের প্রোফ...

image

অ্যাকাউন্ট ছাড়াই দেওয়া যাবে কল, নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও শিগগিরই অডিও ও ...

image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে আশির দশকের ছবির ছড়াছড়ি, বানাবেন যেভা...

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকট...

image

এআইয়ের ক্যামেরায় ফিরে এসেছে আশির দশক

নিউজ ডেস্কঃ ধরুন একটি পুরোনো অ্যালবাম খুলেছেন। ছবিতে আপ...

  • company_logo