ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ক্রিকেট ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখলো বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের মাত্র তৃতীয় টেস্টেই এই জয় পেলো টাইগাররা। এর মাধ্যমে সবচেয়ে দ্রুততম এশিয়ান দল হিসেবে অস্ট্রেলিয়াতে প্রথম টেস্ট জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ, যে রেকর্ডের ধারেকাছেও অন্য কোনো এশিয়ান দেশ পৌঁছাতে পারেনি।
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জয়। প্রথম জয়টি এসেছিল ২০২২ সালে নিউজিল্যান্ডে বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে।
সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাতটি টেস্টে মুখোমুখি হয়ে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগের জয়টি এসেছিল ২০১৭ সালে মিরপুর টেস্টে।
উইকেটের ব্যবধানে এটি টেস্টে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জয়। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে জিতেছিল টাইগাররা।
অস্ট্রেলিয়ার মাটিতে অন্য এশীয় দেশগুলোর ঐতিহাসিক রেকর্ডের সাথে তুলনা করলে বাংলাদেশের এই অর্জন সবার ওপরে। এশিয়ার মধ্যে এতদিন সবচেয়ে দ্রুত অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের রেকর্ডটি ছিল পাকিস্তানের। ৭ বারের চেষ্টায় অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হারিয়েছিল পাকিস্তান।
ভারতের মতো দলের অস্ট্রেলিয়াকে হারাতে লেগেছে ১২ টেস্ট। শ্রীলংকা তো সবার পেছনে। এখন পর্যন্ত ১৫ বারের চেষ্টায়ও অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের দেখা পায়নি তারা।
সেখানে মাত্র ৩টি টেস্ট খেলে জয় অর্জন করা এশিয়ান ক্রিকেটে বাংলাদেশের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাইলফলক।
নিউজ ডেস্ক : শিরোনামটা পড়ে একটু চমকে উঠতে পারেন। ভাবতে পারেন...
স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের এই সময়ের সেরা তারকা হলেন লিওন...
স্পোর্টস ডেস্ক : মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করায় এশিয়ান গ...
স্পোর্টস ডেস্কঃ ফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়...
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে এবারই প্রথম হকি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদে...

মন্তব্য (০)