• লিড নিউজ
  • অর্থনীতি

‎দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও কসোভোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) প্রক্রিয়া শুরু করা এবং ইউরোপীয় বাণিজ্য সুবিধাগুলোকে কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেছে দুই দেশ।

‎আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার প্রিস্টিনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় অনুবিভাগের সচিব রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং কসোভোর শিল্প, উদ্যোক্তা, বাণিজ্য ও উদ্ভাবন বিষয়ক মন্ত্রী মিমোজা কুসারি-লিলার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই আলোচনা হয়।
‎
‎বৈঠকে বিশেষ করে ফার্মাসিউটিক্যালস (ওষুধ শিল্প), বায়োটেকনোলজি এবং তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতার সুনির্দিষ্ট সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
‎
‎এছাড়া উভয় পক্ষ বেসরকারি খাতের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিময়ের বিষয়ে একমত পোষণ করেছে।
‎
‎বাংলাদেশ কসোভোকে তৈরি পোশাক (আরএমজি), পাট ও পাটজাত পণ্য, সিরামিক এবং ওষুধসহ আরও বেশি বাংলাদেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছে। পাশাপাশি কসোভোর বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে (এসইজেড) বিনিয়োগের সুযোগগুলো অন্বেষণের আমন্ত্রণ জানানো হয়েছে।
‎
‎উভয় পক্ষ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে একটি ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনের বিষয়েও আলোচনা করেছে। এছাড়া কসোভোর বেসরকারি খাতের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
‎
‎বৈঠকে কসোভো চেম্বার অব কমার্স এবং ঢাকা চেম্বার অব কমার্সের মধ্যে অংশীদারিত্বসহ ব্যবসা-টু-ব্যবসা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে কসোভোতে বাংলাদেশি কোম্পানিগুলোর উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে কথা হয়েছে।
‎
‎কুসারি-লিলা কসোভোর বিনিয়োগের সম্ভাবনাগুলো তুলে ধরেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারের সাথে ভৌগোলিক অবস্থানের সদ্ব্যবহার, অনুকূল রাজস্ব নীতি, প্রতিযোগিতামূলক জনবল এবং সেন্ট্রাল ইউরোপিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (সিইএফটিএ) ও ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের (ইএফটিএ) মাধ্যমে ইউরোপের বাজারে প্রবেশের সুবিধার কথা উল্লেখ করেন।
‎
‎তিনি আরও বলেন, ওয়েস্টার্ন বলকান (পশ্চিম বলকান) দেশগুলোর মধ্যকার আঞ্চলিক সংযোগের সুবিধাও নিতে পারে বাংলাদেশ।
‎
‎উভয় পক্ষ দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) প্রক্রিয়া শুরু করার বিষয়ে আলোচনা করেন। তারা মনে করেন, এই চুক্তি বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে নতুন সুযোগ তৈরি করতে পারে।
‎
‎বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম এবং বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাজারে বাড়তি চাপ

১

নিউজ ডেস্কঃ আগেই থেকে চড়া মাছের বাজার। জ্বালানি তেলের মূল্যব...

image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

২

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

  • company_logo