• লিড নিউজ
  • অর্থনীতি

আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় ১৮ হাজার ৪৩৭ কোটি ৭০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তার তথ্য অনুসারে, বুধবার (১২ আগস্ট) প্রবাসী আয় এসেছে এক হাজার ৩৬৫ কোটি ৩০ লাখ টাকা। গত বছরের আগস্ট মাসের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছিল ১০৫ কোটি ৪০ হাজার ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৪২ দশমিক ২০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৪৩৫ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৩৫৩ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় এ বছর একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ২৪ শতাংশ।

মন্তব্য (০)





image

‎দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও কসোভোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থন...

image

টানা তিন দফা বাড়ার পর দেশে স্বর্ণের দামে পতন

নিউজ ডেস্ক : টানা তিন দফা উত্থানের পর দেশের বাজারে স্বর্ণের ...

image

ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ড...

image

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্য রফতানি বেড়েছে ১৫% ‎

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য রফতানি ...

image

জ্বালানি তেলের ব্যবসায় একটি কোম্পানি নয়, সবাই সমান সুযোগ ...

নিউজ ডেস্কঃ জ্বালানি তেল আমদানিতে নির্দিষ্ট কোনও একটি ক...

  • company_logo