• লিড নিউজ
  • অর্থনীতি

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্য রফতানি বেড়েছে ১৫% ‎

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য রফতানি বেড়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাস থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের রফতানি ১৫ শতাংশ বেড়ে ৩ দশমিক ৮ বিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে।

‎তবে, একই সময়ে বাংলাদেশে যুক্তরাজ্যের রফতানি ২ দশমিক ৫ শতাংশ কমে ৭০ কোটি পাউন্ড হয়েছে। এ সময়ে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ শতাংশ বেড়ে ৪৫০ কোটি পাউন্ডে পৌঁছেছে। এর ফলে যুক্তরাজ্যের বাণিজ্যঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৩১০ কোটি পাউন্ডে।

‎বরাবরের মতোই যুক্তরাজ্যে বাংলাদেশের রফতানির সিংহভাগ এসেছে তৈরি পোশাক খাত থেকে। এ খাতে রফতানির অর্থমূল্য ৩৩০ কোটি পাউন্ড। তৈরি পোশাকের পাশাপাশি টেক্সটাইল ফেব্রিক, প্রক্রিয়াজাত মাছ ও জুতাও রফতানি হয়েছে দেশটিতে।

‎অন্যদিকে, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে শিল্পকারখানায় ব্যবহৃত যান্ত্রিক বিদ্যুৎ উৎপাদন সরঞ্জামসহ বৈজ্ঞানিক ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বেশি এসেছে।

মন্তব্য (০)





image

জানুয়ারি-জুলাই: ইইউতে পোশাক রফতানি কমলো ১৪ শতাংশ

নিউজ ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরের জা...

image

খেলাপি ঋণ ৯ মাসে কমেছে প্রায় ৩ শতাংশ

নিউজ ডেস্কঃ ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যো...

image

সঞ্চয়পত্রে এভিএস পদ্ধতি চালু, যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

নিউজ ডেস্ক : সঞ্চয়পত্রের মুনাফা ও আসল টাকা পেতে ভুল ব্যাংক হিসাব নম্বরের...

image

১৩ দিনে ১৭ হাজার ৫৫২ কোটি টাকা রেমিট্যান্স এসেছে

নিউজ ডেস্ক : সেপ্টেম্বর মাসের ১৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেম...

image

সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা

নিউজ ডেস্ক : সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পেতে ভুল ব্যাংক হ...

  • company_logo