• খেলাধুলা

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্পর্ক গত দুই বছর ধরেই কিছুটা নড়বড়ে। বিশেষ করে গত বছর আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে। এর প্রভাব পড়েছে আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজেও।

এফটিপি অনুযায়ী, গত বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সেই সফর এক বছর পিছিয়ে চলতি বছরের আগস্টে নেওয়া হয়। কিন্তু সংশোধিত সময়সূচি নিয়েও এখনো অনিশ্চয়তা কাটেনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকেও সফরটি নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বাংলাদেশ সফরের বিষয়ে এবার শুধু বিসিসিআই সিদ্ধান্ত নিতে পারবে না। সফরের জন্য ভারত সরকারের অনুমোদন প্রয়োজন হবে। এ কারণে শিগগিরই সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চাইবে বিসিসিআই।

বিসিসিআইয়ের একটি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, বিষয়টি নিয়ে কাজ চলছে এবং সফরের অনুমোদনের জন্য সরকারের কাছে আবেদন করা হবে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বোর্ড এককভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই।

সূত্রটি আরও জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ইতোমধ্যে বিসিসিআইকে চিঠি দেওয়া হয়েছে। প্রস্তাবিত সিরিজ নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগও চলছে। ফলে খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিসিবির প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে দুই দেশের সিরিজটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা।

সূচি অনুযায়ী, ২৮ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর কথা ভারতীয় দলের। এরপর ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে এবং ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজটি মাঠে গড়াবে কি না, তা এখনো নিশ্চিত নয়। শেষ পর্যন্ত ভারত সরকারের অনুমোদন এবং নির্দেশনার ওপরই নির্ভর করছে বাংলাদেশ সফরে ভারতীয় দলের আসা।

মন্তব্য (০)





image

‎ভারত-পাকিস্তানও যা পারেনি, সে রেকর্ড গড়ে ফেলল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় তুল...

image

হেরাথের ১৪ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক: ডারউইন টেস্টে অজিদের বিপক্ষে ৯ উইকেটে হারিয়ে...

image

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

নিউজ ডেস্কঃ বড় দল হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার খুব...

image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

  • company_logo