ফাইল ছবি
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৫৫ জন।
সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৯২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৩৭ হাজার ৩১২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৭ হাজার ২৭৮ জন।
গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৯ হাজার ৩২২ জন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৬ হাজার ১৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত নিশ্চিত হামে ৯৮ জনের মৃত্যু হয়েছে।
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃ...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়...
নিউজ ডেস্কঃ চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় এখন পর...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...
নিউজ ডেস্কঃ দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যা...

মন্তব্য (০)