• লিড নিউজ
  • শিক্ষা

‎৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া বিদেশের একটি পরীক্ষাকেন্দ্রেও কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

‎সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে নিজ নিজ বোর্ডের পরীক্ষার ফল হস্তান্তর করেন।

‎চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ফরম পূরণ করে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

‎ফলাফলে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। বিশেষ করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২২৬টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে, যা শূন্য পাসের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি।

‎এদিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর বিভিন্ন বোর্ডে শিক্ষার্থীদের মধ্যে ফলাফল জানার আগ্রহ দেখা দিয়েছে। শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারছে।

মন্তব্য (০)





image

বাংলাদেশের নতুন প্রজন্মের পাশে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের ভবিষ্যৎ শুধু রাস্তা, সেতু, কারখ...

image

১৪ বছরের শিক্ষা-যাত্রায় নতুন মাইলফলক: সেই “মজার ইশকুল” এর...

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালে যাত্রা শুরু করেছিল মজার ইশকুল। ত...

image

‎ফেল করা শিক্ষার্থীদের বিশেষ বার্তা শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য হ...

image

কাঁচা সড়কেই আটকে শিশুকাল: ২৯ বছরেও সমাধান মেলেনি ফরিদপুরে...

ফরিদপুর প্রতিনিধি: বর্ষার মেঘ জমলেই নেমে আসে দুশ্চিন্তার ছায়...

image

‎এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্...

  • company_logo