ফাইল ছবি
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) সিন্ডিকেট সদস্য হিসেবে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানকে মনোনয়ন দিয়েছে সরকার। তিনি আগামী দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে ৩০ জুলাই তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১৭(১)(ঘ) ও ১৭(২) ধারা অনুযায়ী সমধর্মী অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে সরকার কর্তৃক মনোনীত সদস্য হিসেবে অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে গত ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে জারি করা আদেশে মনোনীত সদস্য এম. জাকির হোসেন খানের অনুকূলে জারিকৃত মনোনয়ন আদেশ বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান বর্তমানে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্যের দায়িত্ব পালন করছেন। সরকারের নির্দেশক্রমে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনীত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থাগুলোর অন্যতম হলো সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা, উন্নয়ন পরিকল্পনা, নিয়োগ, অবকাঠামোগত উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদনে সিন্ডিকেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...
নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে চূড়া...
নিউজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বল...
নিউজ ডেস্কঃ প্রাথমিক শিক্ষায় চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্র...
ঢাবি সংবাদদাতা : ঢাকা বিশ্ববিদ্যালয...

মন্তব্য (০)