• অর্থনীতি

‎ব্যবসায়ীরা রাজস্ব দিলেও পান না সম্মান: আমিরুল হক ‎

  • অর্থনীতি

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিনিয়ত পণ্য হ্যান্ডলিং হচ্ছে এবং সেই পণ্য থেকে কাস্টমস বিপুল পরিমাণ রাজস্ব আদায় করছে। দেশের সিংহভাগ রাজস্ব চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়ীরা প্রদান করলেও তারা সম্মান পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আমিরুল হক।
‎
‎​তিনি বলেন, ​"এখানকার ব্যবসায়ীরা দেশের সিংহভাগ রাজস্ব সরকারকে দিলেও আমরা কি তাদের কাছে সম্মানটুকু পাই? ব্যবসায়ীরা যথাযথ সম্মান না পেলে নতুন কোনো উদ্যোক্তা এখানে বিনিয়োগ বা ব্যবসা করতে আগ্রহী হবেন না।"
‎
‎গ্যাসের ক্রাইসিস বিশ্বজুড়ে। সারা বিশ্ব এখন গ্যাস ও জ্বালানি তেল নিয়ে শঙ্কায়। বাংলাদেশও সেই শঙ্কা থেকে দূরে নয়। এই সংকট বিশ্বজুড়ে। সুতরাং তা বৈশ্বিকভাবেই মোকাবেলা করতে হবে। তবু কি আমাদের কিছুই করার নেই?
‎
‎স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আমাদের মাটির নিচে গ্যাস রয়েছে কিনা; তা কি অনুসন্ধান করছি নিয়মিত? ১৯৯৮ সালে শেভরন সিলেটে গ্যাসকূপ আবিষ্কারের পর আমাদের আর গ্যাসকূপ খনন কই? আমার এতো বছর নিয়মিত গ্যাসকূপ খনন করিনি। আমরা শুধুমাত্র ফার্নেস অয়েল দিয়ে আমাদের চাহিদা মিটিয়ে গেছি। কিন্তু মৌলিক গ্যাস কই? বিদেশ থেকে গ্যাস আমদানি করলেই কি সমাধান হয়ে যাবে? মোটেও না। আমাদেরকে নবায়নযোগ্য শক্তির দিকে যেতে হবে। নবায়নযোগ্য শক্তি ছাড়া শিল্পের বিকাশ হবে না।
‎
‎চট্টগ্রাম বন্দরকে বছরের পর বছর ধরে বলা হচ্ছে বে-টার্মিনাল চালু করার জন্য। কিন্তু এর কোনো অগ্রগতি নেই। অপরদিকে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর যেখানে নির্মাণ করা হয়েছে; সেখানে ড্রেজিং খরচ অনেক। সেজন্য সেখানকার সোনাদিয়া প্রাকৃতিক ড্রাফটে গভীর সমুদ্রবন্দর গড়ে তুলতে হবে।
‎
‎দেশের ব্যবসা-বাণিজ্য প্রসারে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের প্রমোট করতে কাজ করছে চিটাগং চেম্বার। আর তাদের মাধ্যমেই আগামীতে বৈচিত্র্যপূর্ণ রপ্তানি খাত আসবে।

মন্তব্য (০)





image

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাজারে বাড়তি চাপ

১

নিউজ ডেস্কঃ আগেই থেকে চড়া মাছের বাজার। জ্বালানি তেলের মূল্যব...

image

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

২

নিউজ ডেস্ক : দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদ...

image

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক পদ্ধতি কীভাবে কার্যকর হবে?

৩

নিউজ ডেস্ক : বাংলাদেশে সর্বজনীন পেনশন কর্মসূচিতে শরিয়াহভিত্ত...

image

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বা...

image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

৫

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

  • company_logo