ফাইল ছবি
নিউজ ডেস্ক : দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়, একজন বরিশাল বিভাগে এবং একজন ময়মনসিংহ বিভাগে চিকিৎসাধীন ছিলেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
এদিকে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ১৪ হাজার ৬৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর মশাবাহিত এ রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃ...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়...
নিউজ ডেস্কঃ চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় এখন পর...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃ...
নিউজ ডেস্কঃ দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যা...

মন্তব্য (০)