• তথ্য ও প্রযুক্তি

নম্বর ছাড়াই আইপ্যাডে চালু করা যাবে হোয়াটসঅ্যাপ

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফোন নম্বরের বাধ্যবাধকতা থেকে আরও একধাপ সরে এলো মেসেজ আদান-প্রদানের জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।

এখন থেকে ব্যবহারকারীরা কোনো ফোন নম্বর লিংক না করে সরাসরি ইউজারনেইম ব্যবহার করে আইপ্যাডে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন বলে জানা গেছে।

অ্যাকাউন্ট নিবন্ধনের সময় কেবল এককালীন পাসকোড বা ওটিপি গ্রহণের জন্যই ফোন নম্বরের প্রয়োজন হবে। তবে আইপ্যাড অ্যাকাউন্টটিকে ব্যবহারকারীর মূল ফোন নম্বরের অধীনস্থ বা ‘কম্প্যানিয়ন ডিভাইস’ হিসেবে যোগ রাখার প্রয়োজন পড়বে না।

কেবল কয়েক সপ্তাহ আগেই ইউজারনেইম ব্যবহারের এ ফিচারটির ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। এখন আইপ্যাড থেকে সরাসরি নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নম্বর ছাড়াই খোলা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইউজারনেইমের ব্যবহার পরিচিত বিষয় হলেও কিছু ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে এ রূপান্তর ছিল বেশ ধীরগতির।

টেলিগ্রামের মতো প্রতিযোগী মেসেজিং বিভিন্ন অ্যাপ বহু বছর ধরেই প্রায় সব ধরনের প্ল্যাটফর্মে নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করা গেলেও অ্যাপলের আইপ্যাড চালুর পর দীর্ঘ ১৫ বছর হোয়াটসঅ্যাপ এ ডিভাইসটির জন্য অফিসিয়াল অ্যাপ প্রকাশ করেনি।

তবে কিছু বড় পরিবর্তন এনেছে মেটা মালিকানাধীন এ প্ল্যাটফর্ম। এখন থেকে ‘অ্যান্ড্রয়েড অটো’ ও অ্যাপলের ‘কারপ্লে’ ব্যবহারে মিলবে নতুন অভিজ্ঞতা, যার ফলে পথচলার মাঝেই অ্যাপটির একাধিক ফিচার সহজে নিয়ন্ত্রণ করা যাবে। 

এতদিন গাড়ির ডিসপ্লেতে প্রধানত ভয়েস কমান্ডের ওপর নির্ভর করতে হলেও নতুন ইন্টারফেইসে এখন গাড়ি চালানোর সময় স্ক্রিনেই পাওয়া যাবে কল হিস্ট্রি, প্রিয় কন্টাক্ট, চ্যাটিংয়ের তালিকাও পড়া হয়নি এমন সব মেসেজ।

এছাড়া নতুন আপডেটে যোগ হয়েছে ‘অ্যাডোবি অ্যাক্রোব্যাট’-এর সংযোগ। ফলে ব্যবহারকারীরা অ্যাপের ভেতর থেকেই যে কোনো পিডিএফ ফাইল সরাসরি খোলা ও এডিট করার সুবিধা পাবেন।

মন্তব্য (০)





image

ফোনের ব্যাটারি ও ডেটা খরচ কমাতে যে ৫ সেটিংস বন্ধ করবেন

তথ্য প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে এমন অনেক ফিচার থাকে, যেগুলো সবসময় ব্য...

image

ইনস্টাগ্রামের নতুন ফিচার, ট্যাগ করা পোস্টও দেখাবে প্রোফাইলে

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের প্রোফ...

image

অ্যাকাউন্ট ছাড়াই দেওয়া যাবে কল, নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও শিগগিরই অডিও ও ...

image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে আশির দশকের ছবির ছড়াছড়ি, বানাবেন যেভা...

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকট...

image

এআইয়ের ক্যামেরায় ফিরে এসেছে আশির দশক

নিউজ ডেস্কঃ ধরুন একটি পুরোনো অ্যালবাম খুলেছেন। ছবিতে আপ...

  • company_logo