• বিনোদন

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্কের মুখে কিয়ারা, যা বললেন কাজল

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ভারতের কন্নড় সিনেমার তারকা যশের নতুন সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগে আইটেম গান ‘তবাহি’ প্রকাশ্যে এসেছে। গানে যশ এবং কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সমাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। তবে সমালোচনার বড় অংশই এসেছে নায়িকাকে ঘিরে। কেন একজন বিবাহিতা নারী হয়ে এত সাহসি দৃশ্য- এমন প্রশ্ন উঠেছে। এমনকি সিনেমাটির বিরুদ্ধে ‘নারীবিদ্বেষী’ দৃষ্টিভঙ্গির অভিযোগও তোলেন নেটিজেনদের একাংশ।

এবিষয়ে এবার মুখ খুললেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। জানালেন, পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য করা বা না করা প্রত্যেকের সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।

তিনি জানান, পর্দায় কোন ধরনের দৃশ্য করা হবে তা একান্তই অভিনেতার নিজের সিদ্ধান্ত এবং এটি ভেতর থেকে আসা উচিত। নিজের অবস্থান পরিষ্কার করে কাজল আরও বলেন, তিনি নিজে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা বিকিনি পরার মতো পোশাকে স্বচ্ছন্দ নন বলে ক্যারিয়ারে অনেক বড় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তবে মা হওয়ার পর সিনেমা বাছাইয়ের দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া এই অভিনেত্রী মনে করেন, পর্দায় কে কেমন দৃশ্যে অভিনয় করবেন তা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত সীমারেখা।

২০০৪ সালে ‘কিউ! হো গায়া না...’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় কাজলের। ছোট চরিত্র দিয়ে যাত্রা শুরু হলেও সফলতা নামের সোনার হরিণের দেখা পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। কয়েক বছর পরই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। তার ঝুলিতে জমা হয় ‘চান্দামামা’, ‘মাগাধীরা’সহ একের পর এক জনপ্রিয় সিনেমা।

মন্তব্য (০)





image

যে তরুণীর জন্য এখনও আফসোস করেন শাকিব

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর নিজের প্রেমের একটি ঘটনা প্রক...

image

বন্যার্তদের সহায়তায় আজ গান গাইবেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক : দীর্ঘ এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে পারিবা...

image

নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবীন চৌধুরী অভিনয়ের প...

image

শেষ বার্তায় ‘আন্দোলনকারীদের যা বললেন সালমান খান

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের সমর্থনে কথা বলেছিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিন...

image

মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম

নিউজ ডেস্ক : অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় এসে পৌঁছেছেন জনপ্রিয় পাকিস্ত...

  • company_logo