• খেলাধুলা

গোল্ডেন বুট জয় করলেন এমবাপ্পে

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করেছেন ফরাশি তারকা কিলিয়ান এমবাপ্পে। ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি গোল করতে ব্যর্থ হওয়ায় এমবাপ্পের হাতেই উঠে গোল্ডেন বুট ট্রফি।
‎
‎ফরাশি অধিনায়ক এমবাপ্পে এবারের আসরে ১০ গোল করে এই কৃতিত্ব অর্জণ করেছেন। আর্জেন্টাইন মহাতারকা মেসি করেছেন আট গোল।
‎
‎ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম ও নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড উভয়ই ৭টি করে গোল করেছেন।
‎
‎রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ২৭ বছর বয়সী এমবাপ্পে চার বছর আগে কাতার বিশ্বকাপেও সর্বোচ্চ গোলের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বুট জয় করেছিলেন। ঐ আসরে আর্জেন্টিনার কাছে ফাইনালে পরাজিত হয়ে রানার্স-আপ হয়েছিল ফ্রান্স।
‎
‎২০১৮ বিশ্বকাপে অভিষিক্ত ফ্রেঞ্চম্যান এমবাপ্পে শনিবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে জোড়া গোল করে নিজের গোলসংখ্যা ১০’এ উন্নীত করেছেন। হাই স্কোরিং ম্যাচটিতে ইংল্যান্ড ৬-৪ গোলে জয়ী হয়।
‎
‎সব মিলিয়ে ক্যারিয়ারে এমবাপ্পের তিন বিশ্বকাপে গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২, যা এই তালিকায় সর্বোচ্চ। এক গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মেসি।

মন্তব্য (০)





image

বাবা ছিলেন তারকা, শেবাগ-রাজ্জাকদের ছেলেরাও হাঁটছেন সে পথেই

১

স্পোর্টস ডেস্ক : ‘লাইক ফাদার লাইক সান’ — কথাটা বেশ আগে থেকে...

image

ড্রয়ে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্ট

২

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও শ্রীলংকার মধ্যকার দুই ম্যা...

image

‘হামজাকে পাত্তা দিচ্ছি না’, বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জ...

৩

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে মাত্রই ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে ব...

image

৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সকে হারাল ইতালি

৪

স্পোর্টস ডেস্ক : পিও এস্পোসিতোর জোড়া গোলে ফ্রান্সকে ৩–১ গোলে হারিয়েছে...

image

ম্যান ইউনাইটেড থেকে ছাঁটাই হতে পারেন ১১ ফুটবলার!

৫

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে...

  • company_logo