• খেলাধুলা

৬০ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-স্পেন

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ৬০ বছর আগে, ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও স্পেন। সেই হাইভোল্টেজ ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনার পূর্ববর্তী সোনালী প্রজন্ম। ফলে অতীতের সেই একটি মাত্র জয়ের সুবাদে বিশ্বকাপের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এখনো পর্যন্ত আর্জেন্টিনা এগিয়ে রয়েছে।

‎রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে মুখোমুখি হবে এই দুই পরাশক্তি।

‎দীর্ঘ ছয় দশক পর আবার বিশ্বকাপের মঞ্চে দেখা দু;দলের, আর এবার সরাসরি শিরোপার লড়াইয়ে মুখোমুখি তারা। আন্তর্জাতিক ফুটবলে প্রীতি ম্যাচ ও অন্যান্য টুর্নামেন্ট মিলিয়ে দুই দল মোট ১৪ বার মুখোমুখি হলেও বিশ্বকাপের নক-আউটে এটিই তাদের প্রথম দেখা।

‎পুরোনো ইতিহাস ধরে রেখে আর্জেন্টিনা কি পারবে তাদের ট্রফি ধরে রাখতে, নাকি ১৯৬৬ সালের হারের প্রতিশোধ নিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন হবে স্পেন তার উত্তর মিলবে আগামী ১৯ জুলাই রাতের মেগা ফাইনালে।

‎উল্লেখ্য, হাইভোল্টেজ সেমিফাইনালে পরাশক্তি ফ্রান্সকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কাটে স্পেন। অন্যদিকে, শেষ চারের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের মহারথী হয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

মন্তব্য (০)





image

রাহানেকে উদ্দেশ করে কোহলির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...

image

১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দেন লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরু...

image

মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, এই প্রথম মুখ খুললেন সেই ...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্...

image

বাংলাদেশ দলের ঘাটতি কোথায় জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের...

image

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...

  • company_logo