• বিনোদন

ভ্রমণ কাহিনী লিখছেন ইয়াশ রোহান

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন প্রতিবেদকঃ জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান এবার হাতে তুলে নিয়েছেন ডায়েরী ও কলম। ভ্রমণের স্মৃতিকথা নিয়ে তিনি লিখছেন ‘ট্র্যাভেল ডায়েরীজ’। সম্প্রতি এই চমকপ্রদ তথ্যটি তিনি শেয়ার করেছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। আজ শনিবার ১৮ জুলাই, রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে ইয়াশ রোহান জানিয়েছেন, তার অর্জিত টাকা-পয়সার বড় অংশ তিনি খরচ করেন ভ্রমণে। একাই ঘুরতে বেরিয়ে যান দেশ-বিদেশে। সেসব স্মৃতিকথা শুধু নিজের মাঝেই সীমাবদ্ধ রাখতে চান না তিনি। সবার সাথেও শেয়ার করতে চান। সে কারণেই তিনি অল্প অল্প করে ভ্রমণ কাহিনী লিখছেন। ইয়াশ রোহানের ‘ট্র্যাভেল ডায়েরীজ’ বই আকারে আসবে নাকি অন্য কোনো ফর্মেটে, তা এখনো চূড়ান্ত হয়নি। ভ্রমণ নিয়ে আরেকটি তথ্য দিয়েছেন ইয়াশ; সব ঠিক থাকলে এভারেস্ট জয় করতে চান তিনি। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে ইয়াশ রোহান বলেছেন তার বলা-না বলা অনেক কথা। পডকাস্ট  প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

মন্তব্য (০)





image

যে তরুণীর জন্য এখনও আফসোস করেন শাকিব

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর নিজের প্রেমের একটি ঘটনা প্রক...

image

বন্যার্তদের সহায়তায় আজ গান গাইবেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক : দীর্ঘ এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে পারিবা...

image

নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবীন চৌধুরী অভিনয়ের প...

image

শেষ বার্তায় ‘আন্দোলনকারীদের যা বললেন সালমান খান

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের সমর্থনে কথা বলেছিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিন...

image

মঞ্চ মাতাতে ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম

নিউজ ডেস্ক : অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ঢাকায় এসে পৌঁছেছেন জনপ্রিয় পাকিস্ত...

  • company_logo