• শিক্ষা

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ এইচএসসি পরীক্ষা ২০২৬ এর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র বিষয়ের প্রশ্নপত্র (২০২৬ সালের সিলেবাস অনুযায়ী) পরিশোধনের দায়িত্বপ্রাপ্ত ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীনের স্বাক্ষরে এ নোটিশে দেওয়া হয়।

‎এতে বলা হয়, সোমবার (১৩ জুলাই) সকালের পরীক্ষা চলাকালীন পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নং প্রশ্নে মারাত্মক ত্রুটি বা অসঙ্গতি পরিলক্ষিত হয়। প্রশ্নপত্রে এ ধরনের ত্রুটি/অসঙ্গতি থাকায় পরীক্ষার হলে পরীক্ষার্থীদের চরম মানসিক চাপের মুখে পড়তে হয়েছে।
‎
‎একজন দায়িত্বশীল শিক্ষক ও পরিশোধক হিসেবে প্রশ্নপত্রে এই ধরনের ত্রুটি/অসঙ্গতি চরম দায়িত্বহীনতা এবং পেশাগত কর্তব্যে অবহেলার শামিল এবং এ ধরনের কাজে সিলেট বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
‎
‎প্রশ্নপত্র পরিশোধনে এমন গুরুতর ত্রুটি/অসঙ্গতি থাকার কারণে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, এর জবাব পত্র প্রাপ্তির ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে।
‎
‎কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তরা হলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের  সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।

মন্তব্য (০)





image

উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার

১

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থ...

image

৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক ...

২

নিউজ ডেস্কঃ দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ...

image

২৪ ডিসেম্বর ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই:...

৩

নিউজ ডেস্ক : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছে...

image

শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে চায় সরকার: শি...

৪

নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক শিক্ষার নতুন প...

image

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

৫

নিউজ ডেস্কঃ সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা...

  • company_logo