ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে 'প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী', 'বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম' এবং 'সবার আগে বাংলাদেশ' শীর্ষক তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৬ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়– দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী', 'বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম' এবং 'সবার আগে বাংলাদেশ' শীর্ষক তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণের জন্য জারি করা নির্দেশনাটি বাতিল করা হলো।
চিঠিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। এছাড়া, চিঠির অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব এবং সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট অন্যান্য দফতরেও পাঠানো হয়েছে।
এর আগে, গত মাসে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে এই তিনটি বই সংরক্ষণের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনাপত্র জারি করা হয়েছিল।
নিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি...
রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব চিরকাল অবিচল থাকব...
নিউজ ডেস্কঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ...
নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে চূড়া...

মন্তব্য (০)